top of page
গল্প

পঁচিশ-কাহন

Image-empty-state.png

জীবনের প্রতিটি স্তরে মানুষ খোঁজে অর্থ, সম্পর্ক, ও আত্মপরিচয়ের সূত্র। পঁচিশটি ছোটগল্প নিয়ে এই সংকলনের প্রতিটি গল্প—কখনও সূক্ষ্ম রসিকতায় মোড়া, কখনও বা নিঃশব্দ দীর্ঘশ্বাসে—আসে সমাজের গভীর প্রান্ত থেকে, যেখানে প্রতিদিনের খুঁটিনাটি ঘটনাই হয়ে ওঠে অন্তরের আয়না। এই সংকলন, গল্পগুলির কিছু প্রকাশিত হয়েছে সানন্দার কিছু সংখ্যায় ! নানা স্বাদের গল্পগুলি পাঠকের পছন্দ হবে আশা করি আমরা!

50

Buy From

দি কল অব্ দি ওয়াইল্ড

Image-empty-state.png

জ্যাক লন্ডনের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ “দি কল অব্‌ দি ওয়াইল্ড”-এর অনুবাদ প্রকাশিত হল। বাক নামে একটি কুকুর এই গ্রন্থের প্রধান চরিত্র। যে অপূর্ব কাহিনী এই আছে পরিবেশিত হয়েছে, জগৎ সাহিত্যে তার তুলনা নেই। দ্য কল অফ দ্য ওয়াইল্ড এর পটভূমি (১৯০৩) গোল্ড রাশ চলাকালীন ইউকন, কানাডা অঞ্চল! গল্পের কেন্দ্রীয় চরিত্র বাক, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা ভ্যালি থেকে চুরি হয়ে আলাস্কায় স্লেজ কুকুর হিসেবে বিক্রি হয়। কঠোর পরিবেশে টিকে থাকার সংগ্রামে সে ক্রমশ বন্য হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তার আদিম প্রবৃত্তি ও অভিজ্ঞতার মাধ্যমে দলের নেতা হয়ে ওঠে!
এই উপন্যাসটি মানুষের সভ্যতা বনাম প্রকৃতির আদিম শক্তির দ্বন্দ্বকে তুলে ধরে এবং জ্যাক লন্ডনের লেখনীর অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

50

Buy From

কালের যাত্রার ধ্বনি

Image-empty-state.png

ইতিহাসের কালচক্রের বৈশিষ্ট্য বড়ই বিচিত্র। যুগের সাথে সাথে সময়ের পালাবদলে হঠাৎ কেমন করে বদলে যায় মানুষের মুখ, মানুষের গল্প, রাজ্য রাজধানী...সব কিছুই।
শুধু রয়ে যায় যা কিছু শ্বাশ্বত, যা অমলিন, যা চিরায়ত।
সেই অনুভবটিকেই এবার দু'মলাটে আপনাদের জন্য তুলে ধরা। চেষ্টা করেছি বিবিধ যুগের একটা করে গল্প সাজিয়ে আপনাদের কাঙ্খিত পাঠ্যসুখ দেবার।
এই ধারার কাহিনীকথনে প্রতিটি একক রচনাই আমার শিক্ষক ও আজন্মকালের গুরু শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের চরণকমলের উদ্দেশ্যে নিবেদিত। উনি বাঙালী পাঠকের চোখে ইতিহাসকে গল্পের আঙ্গিকে তুলে ধরে তাকে দেখতে না শেখালে হয়তো আমার কোনওকালেই ইতিহাসযাপন সম্ভব হত না।

50

Buy From

ম্যানহাটনের মায়াকাজল

Image-empty-state.png

ভিনদেশী মানুষ, ভিনদেশী পরিবেশ, অচেনা ভাষা... অথচ তাদের যন্ত্রণা, তাদের প্রেম, প্রত্যাখ্যান, তাদের ক্ষোভ, দুঃখ-হতাশা সব যেন আমাদেরই গহন মনের ক্যাথারসিস। চমকে দেওয়া সমাপ্তি নয়, বরং প্রত্যেকটি গল্প যেন তৃষিত ব্যথিত প্রাণে মরমিয়া করস্পর্শ, এই হচ্ছে চুম্বকে বইটির বিষয় !

50

Buy From

সরষে তিসির খেত

Image-empty-state.png

সরষে তিসির খেত’ গল্প সংকলনটি প্রকৃতপক্ষেই একটি ছোটগল্পের সংকলন। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিফলন দেখতে পাই প্রায় প্রতিটি গল্পেই। সব থেকে গুরুত্বপূর্ণ হলো লেখকের ন্যারেটিভ টেকনিক – সহজ সরল ভাষায় লেখা একমুখী জটিলতাহীন লেখা, গল্প পাঠ করার পর সেই অসম্পূর্ণতার ছোঁয়া। কিন্তু তার মধ্যেই দেখতে পাই মানব চরিত্র ও মননের জটিল বিশ্লেষণ যা হিউমর এলিমেন্টস – এর সাথে ব্লেন্ড করে উপস্থাপন করা হয়েছে।

75

Buy From

মহাশয় শুনঃশেপ

Image-empty-state.png

শুনঃশেপ, অজীগর্ত এবং রাজা হরিশচন্দ্র পৌরাণিক চরিত্র। কিন্তু বাস্তবের মাটিতে তাদের আমরা প্রতিনিয়ত দেখতে পাই। মহাশয় শুনঃশেপ কায়াভূত বিবেক। অন্নক্লিষ্ট জীবনেও খাবোকি’র মা আতিথ্য এবং সেবার ইচ্ছে পরিপূর্তির কথাভাবে। জীবনের স্তরে স্তরে আমরাই হয়ে উঠি অজীগর্ত অথবা হরিশচন্দ্র।
জীবন আদতে আলোর দিকেই প্রধাবিত। আলোই তো দিশা। কখনও দীপ্র, প্রখর-মায়াবি মেদুর কোথাও বা মহিমার অনির্বাণ দীপ। চলিত জীবনের বাইরে যে জীবন আছে- জীবনখনিজে মণিময়-মহাশয় শুনঃশেপ তার মার্গদর্শী। মার্গ-প্রদর্শকও বটে।

50

Buy From

সপ্তপর্ণী

Image-empty-state.png

পনেরটি বাছাই করা গল্পের সংকলন,এই বইতে ভৌতিক-অতিলৌকিক থেকে মানবমনগহনের অলিগলির সন্ধান, অস্তিত্বের সংকট থেকে পুরাণের বিনির্মাণ, গেরস্থালির পিঞ্জরে বসা নারীসত্তার আর্তি থেকে তন্ত্রলোকে দিকভ্রান্ত আত্মার আর্তনাদ – সবরকম বিষয় নিয়ে লিখেছেন লেখকরা। সব চেয়ে বড় কথা, তাঁরা দেখাতে পেরেছেন, গল্প শুধু বললেই হয় না, বলতে জানতে হয়। অর্থাৎ, ভাষার মুনশিয়ানা ছাড়া, গল্প, গল্প হয়ে ওঠে না।
লেখক তালিকা : সংগ্রামী লাহিড়ী, রাজেশ্বরী সুর, দোলা সেন, শরণ্যা মুখোপাধ্যায়, অঙ্গিরা দত্ত দণ্ডপাট, সুষমা ব্যানার্জী, তিস্তা চক্রবর্তী, এস এস অরুন্ধতী, শাশ্বতী রায়, হৈমন্তী ভট্টাচার্য, অর্পিতা মন্ডল, রাণা মুখার্জী, ঋজু গাঙ্গুলী, নন্দিনী চট্টোপাধ্যায়, চয়ন সমাদ্দার

50

Buy From

দেবীপক্ষের মালা

Image-empty-state.png

দশটি বাছাই করা গল্পের সংকলন, এই বইতে মানবমনগহনের অলিগলির সন্ধান থেকে শুরু করে সম্পর্ক , সবরকম বিষয় নিয়ে লিখেছেন লেখক।

75

Buy From

গল্প ১২

Image-empty-state.png

বারোটি ছোট গল্পের সংকলন ! জীবনের নানান পর্যায়ের গল্প, অনুভূতির গল্প, সম্পর্কের গল্প। আমাদের চারিদিকে ছড়িয়ে আছে যে সব কাহিনী, যা মাঝেই মাঝেই উঁকি মারে মনে, লেখক তার পর্যবেক্ষণ দ্বারা ব্যক্ত করেছেন সেগুলিই।

50

Buy From

আমাদের ছোটনদী

Image-empty-state.png

পেছন ফিরে দেখলে, কৈশোরের দিন গুলিকে মনে হয় অলীক মায়াময় স্বপ্নিল... যেন তারা সব অন্য কোনো এক জীবনের, অন্য কোনো এক জগতের গল্প। উলটো দূরবীনে চোখ রেখেছেন, লেখিকা, আর তাঁর দৃষ্টি সীমায় সেপিয়া রঙের কিশোরীবেলার অলীক গল্প গুলো মূর্ত হয়ে উঠেছে, "আমাদের ছোটনদী"র মায়াময় প্রবাহ ধরে।

49

Buy From

পঞ্চামৃত

Image-empty-state.png

ছোটদের গল্প লেখা যে ছোটোখাটো ব্যাপার না তা আমরা জানি কিন্তু তা সত্ত্বেও সে বই যখন অলোকবাবুর লিখিত হয় তখন তার ব্যঞ্জনা অন্যরকম হতে বাধ্য। অলোকবাবু পরিচিত 'সর্ষে তিসির খেত' এবং 'আশ্বিনের শিউলি' এই বই দুটোর জন্যে। ওনার জঁর হচ্ছে কৌতুকে মোড়া সামাজিক এবং সম্পর্কের গল্প, লেখার মূল রস স্নিগ্ধ কৌতুক। আর সেই রসই তিনি এনেছেন এই ছোটদের গল্পে , নিখাদ চেনাজানা আটপৌরে চারপাশ থেকে তিনি অক্লেশে চলে যান বাঘমামার গল্পে কি গুপ্তধনের খোঁজে ।

এই বইটিতে সোৎসাহে যোগদান করেছে কয়েকটি বাচ্চা, প্রচ্ছদের ছবি থেকে ভেতরের ছবি সব তাদেরই আঁকা। বইটিতে ছবি এঁকেছে - শরণ্য সিনহা, দেবোপমা পট্টনায়ক, ঐশিক গুপ্ত, চৈত্রীজা রায়, অর্ণব সেনগুপ্ত এবং ইরাবতী ব্যানার্জী।

অনুরোধ রইল আপনার ঘরের বাচ্চার হাতের মোবাইল বা ট্যাবলেট কেড়ে না নিয়ে তাদের নিয়ে আসুন ই-বুকের দুনিয়াতে, তারা এই বই পড়ুক, তাদের কল্পনা জাগ্রত হোক।
আর আপনি?
জানাই তো আছে - 'ঘুমিয়ে আছে সব শিশুই তাদের পিতামাতার অন্তরে', আপনিও নিজের মধ্যে সংগোপনে লুকিয়ে রাখা শিশুটিকে পড়তে দিন এই একই বই।

50

Buy From

গল্প সংকলন - মনোরঞ্জন গরাই

Image-empty-state.png

মনোরঞ্জন গরাইয়ের গল্প সংকলন

75

Buy From

পিকনিকে প্রেম

Image-empty-state.png

কবি বলেছেন, শীতকাল কবে আসবে? শীতকাল মানেই গাছের পাতায় শিশির, কুয়াশা মাখানো সকাল, উলের জামাকাপড়, লেপের উষ্ণ আদর, কমলালেবু, নলেন গুড়, মোয়া আর অবশ্যই পিকনিক। একদিন ভোরবেলায় জোগাড়যন্ত্র করে সদলবলে হুশ করে পিকনিকে বেরিয়ে পড়া- বাঙালির জিয়া নস্টাল। এই শেষটি ছাড়া কিন্তু শীতকাল অসম্পূর্ণ।
আর এই বনভোজনে ঘটে গেছে কত দুষ্টু মিষ্টি প্রেমের ঘটনা। হঠাৎ একটু আড়াল খোঁজা। প্রিয়জনকে ভালোবাসার কথা বলা! বা নিরালায় একটু ছোঁয়াচ। এখন এই পিকনিক হতে পারে স্কুল কলেজের তারুণ্যের জয়গানের দিনগুলিতে, কিন্তু হয়তো বা হতেও পারে যৌবনের গাঢ় দিনগুলোতেও, অফিসের কলিগদের সাথে, বা ছোটবেলার বন্ধুদের রিইউনিয়নেও।

0

Buy From

চাঁদমামা সেরা গল্প সমগ্র -৪

Image-empty-state.png

চাঁদমামার গল্পগুলি আমাদের ছোটবেলা থেকে শুরু হয়ে বড়বেলাতেও সঙ্গী। এবার সেই গল্পগুলিই পান এক সঙ্গে। প্রকাশ করেছেন ফ্যালকন গ্রুপ , ই-বুক পরিবেশনায় বইরাগ পাবলিকেশন।

165

Buy From

মুজতবা সংকলন

Image-empty-state.png

সৈয়দ মুজতবা আলী সংকলন, এখানে রয়েছে তাঁর লেখা বিখ্যাত উপন্যাস ও গল্পগুলি ।

99

Buy From

অপ্রাকৃত সমগ্র

Image-empty-state.png

রয়েছে একচল্লিশটি গল্প : নব-বৃন্দাবন, মেঘমল্লার,তিরোলের বালা, ছেলেধরা, বোমাইবুরুর জঙ্গলে, সোনাকরা যাদুকর, খোলা দরজার ইতিহাস,পথিকের বন্ধু, অভিশাপ, অভিশপ্ত, হাসি, প্রত্নতত্ত্ব,রহস্য, আরক, ছায়াছবি, রঙ্কিনীদেবীর খড়গ, মেডেল, পেয়ালা, ভৌতিক পালঙ্ক, গঙ্গাধরের বিপদ, মশলা-ভূত, কাশী কবিরাজের গল্প, বিরজা হোম ও তার বাধা, মায়া, টান, বউ চণ্ডীর মাঠ, খুঁটি দেবতা, পৈতৃক ভিটা, অশরীরী, বরো বাগদিনী, বাঘের মন্তর, নুটি মন্তর, কবিরাজের বিপদ, মাতু পাগলি - তারানাথ তান্ত্রিকের গল্প, মধুসুন্দরীদেবী - তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প, নাস্তিক, দাতার-স্বর্গ, স্বপ্ন-বাসুদেব, শেষ লেখা, পিদিমের নিচে, উডুম্বর এবং একটি উপন্যাস : দেবযান !

99

Buy From

গোয়েন্দা রাজ

Image-empty-state.png

কিশোর গোয়েন্দা উপন্যাসগুলো বই যদিও কিশোর বয়সী গোয়েন্দাদের কাহিনী নিয়ে লেখা হয় ও এই ধরণের উপন্যাসগুলো কিশোর-কিশোরীদের মাঝে জনপ্রিয় কিন্তু এসব উপন্যাসের সাধারণত মজার ও রোমাঞ্চকর ঘটনার মিশেল পছন্দ করে সব বয়সের মানুষই ! আশা করি পাঠকদের এই কাহিনী পছন্দ হবে।

50

Buy From

নির্ঝর এবং অন্যরা

Image-empty-state.png

মনোরঞ্জন গরাইয়ের নতুন গ্রন্থ

55

Buy From

এবং গল্পেরা

Image-empty-state.png

সমাজ ক্ষতবিক্ষত। এইসময়ে মানুষ হয়ে মানুষের মনের কথা বলা দরকার। কোনো একজন নির্দিষ্ট মানুষ নন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা। 'এবং গল্পেরা' নামক এই গল্প সংগ্রহে একজন মানুষ তার চারপাশের আর কয়েকজন মানুষের কথা বলতে চেয়েছেন, তাই এই এই সংগ্রহে তীব্র প্রেম আছে, পরকীয়া আছে, সম্প্রদায়গত ঘৃণার গল্প আছে, ভূত আছে, গোয়েন্দা আছে, খুন আছে, অনুবাদ আছে সাথে আবার নিছক মানুষের গল্পেরাও আছে।
আমাদের এই সংকলন নির্দিষ্ট কোনো জঁরের আওতায় আসে না। বরং এই সংকলনের নবীন লেখকেরা চেয়েছেন তাঁর নিজের গল্পটা বলতে। যে গল্পটা হয়তো ওই লেখক না বললে, তার চারপাশের যোজন যোজন মাইল ব্যাসার্ধের আর কেউই বলে উঠতে পারত না।

লিখেছেন:
অপর্ণা চৌধুরী অমিতাভ দাশশর্মা অমৃতা মুখার্জী অলোক রায় আঞ্জনেয় ভট্টাচার্য ইন্দ্রলেখা ভট্টাচার্য্য এস এস অরুন্ধতী জয়দীপ গুপ্ত জাহাঙ্গীর হোসেন তাসনিয়া আহমেদ তীর্থপতি গুপ্ত দিবাকর দাস দোলা সেন দীপ ঘোষ নাঈম হাসান পপি দে পৌষালী সেনগুপ্ত বামাচরণ ভট্টাচার্য মলয় সরকার মাহমুদুর রহমান মিতা ঘোষ মিত্রা হাজরা রুমা চৌধুরী রূপম চট্টোপাধ্যায় রূপসা নাথ শাশ্বতী রায় শুভব্রত বসু শ্যামাপ্রসাদ সরকার সন্ধ্যা বোস সুচরিতা ঘোষ সুচেতনা সেন কুমার সুজয় দত্ত সুবীর বিশ্বাস সুষমা ব্যানার্জী সৌম্যসুন্দর মুখোপাধ্যায় সৌভিক দাস হিমাদ্রী মৈত্র !

50

Buy From

আসুন কথা বলি

Image-empty-state.png

বইটিতে আছে নানা স্বাদের ছোট ছোট গল্প, যা কখনো পুরোনো হয় না, মানুষ, মানুষের বোজে চলা জীবন, জীবনের নানা সম্পর্ক, এসব নির্বিণ্ণ ভাবে দেখেছেন লেখক।

50

Buy From

নারী

Image-empty-state.png

“নারী”--- এক চির রহস্য-কথা।
যুগে যুগে পুরুষ এই নারী-কে সেধেছে মনেপ্রাণে আর নারীও পুরুষের সকল আশা-স্বপ্নের কোরক-কে ফুটিয়ে তুলেছে ভারি মমতায়। একথা মেনে নিতেই হবে যে নারী-পুরুষের যৌথ জীবন-গান অনেক সময়েই ছন্দ হারিয়েছে তবে সে ছন্দহারা ছন্নছাড়া প্রাণ গুলি প্রতি পলে অনুভব করেছে যে নারী আর পুরুষ একে অন্যের পরিপুরক। আমি পুরুষ হওয়ার দরুণ প্রাকৃতিক ভাবেই “নারী” আমার কাছে সাধনার--- সাধের।
এক নারী শরীরের মধ্যেই ঘটেছিল আমার ভ্রূণ-জন্ম, তারপর সেই শরীরের পুষ্টি-ভাগ পেয়ে বেড়ে ওঠা
আর তাকে বিদীর্ণ করেই ভূমিষ্ঠ হওয়া, নারীর নরম বুক থেকেই শুষে নেওয়া জীবন-রস, তার চোখের আলোতেই প্রথম পৃথিবী চিনতে শেখা আর তাই আজও তার আঁচলের হাওয়া আমার নিভৃতে। আশৈশব এই “নারী” মগ্নতাই আমার কাছে নারী-কে কখনও “আকাশ”, কখনও “অরণ্য”,কখনও “চন্দন” রূপে প্রতিষ্ঠা দেয়, আবার নারীর নির্মমতা আমাকে দিয়ে আঁকিয়ে নেয় নারীর “ছিন্নমস্তা” রূপ। সব মিলিয়ে এই বই-এর কথিকা গুলিতে আমার উপলব্ধির “নারী”-কে এঁকেছি নানাভাবে। সেই সুদূর প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক কাল থেকে বর্তমান কালপর্ব পর্যন্ত “নারী”-র চিরন্তনী প্রকাশ ছুঁতে চেয়েই আমার এ অক্ষর যাপন।

50

Buy From

একালের অণুগল্প

Image-empty-state.png

একালের অণুগল্প - রয়েছে পঞ্চাশটি অণুগল্প , কোনটা একটু বড় কোনোটা ছোট। বর্তমান কালের গল্প , মানুষের চাওয়াপাওয়া, মহামারীতে বদলে যাওয়া জীবন, নতুন করে বাঁচার কথা এই সময় হলো গল্পগুলির মূল উপজীব্য।

50

Buy From

চতুর্বর্গ

Image-empty-state.png

চারটি উপন্যাস ভিন্ন ভিন্ন চারটি যুগকে চিহ্নিত করেছে নির্মোক দৃষ্টি আবাহনে।

আধেকলীন হৃদয়ে দূরগামী- এটিকে উপন্যাসিকা বলাই যথোপযুক্ত হবে , আধুনিক কালে এক সম্পর্কের গল্প এটি!

কুসুমহার - ওই যে দীর্ঘদেহী এক আয়তচোখের অমিতকান্তি যুবা এগিয়ে আসছে ক্রমশঃ। সেই স্বয়ং নবদ্বীপ- চন্দ্র গৌরহরি। তাঁর অপরূপ কান্তি দেখলে মনে হয় যেন স্বয়ং বংশীধর যেন লীলাচ্ছলে আবার ধূলোমাখা এই মর্ত্যেভূমির বুকে নেমে এসেছেন। আমরা তাঁর ফেলে আসা সেই পথটি ধরে একবার চলে যাই সেই পাঁচটি শতাব্দীর অতিক্রমণে। অন্য এক কাহিনীর মোড়কে দেখাই যাক না সেই গৌরসুন্দর'কে আর একটি বার।

বহুযুগের ওপার হতে - ভূগোলের একটা নিজস্ব সীমাবদ্ধতা আছে। স্থান কাল পাত্রের স্হিরতা নিয়ে তার হিসেবের নড়চড় হয়না। তবু মানুষ যেখানে কাহিনীর কেন্দ্রে থাকে পটভূমিকা সেখানে অবান্তর না হলেও গৌণ। এই গল্পের 'গড়শ্রীখন্ডপুর' ভারতের মানচিত্রে খুঁজলে ঠকতে হবে। কিন্তু মানুষগুলো সব আসল।

নষ্ট-ছন্দ - নীললোহিত, তোমাকেই উদ্দেশ্য করে লেখা, এই উপন্যাসিকাটির অবতারণায় 'সীতাংশু', " সাম্য", "তরী" " সুনীতা আফরিন" এই চরিত্রগুলির সবটাই যে নিছক গল্পকথন নয় সেটা পাঠ করলে পাঠকপাঠিকা নিজেই বুঝেই যাবে অক্লেশে।

50

Buy From

ভয় (গল্প সংকলন)

Image-empty-state.png

ভয় - এই শিরোনামের আড়ালে কয়েকটি গল্প। আমাদের ভয়ের কতই তো কারণ থাকে। তবে অশরীরীর ভয়ই সম্ভবত আমাদের সবচেয়ে প্রাচীন ভয়। যারা একসময়ে মানুষ ছিল কিন্তু এখন আর নেই, তারাও কোনো না কোনো ভাবে থেকে যায় জীবন্ত মানুষগুলোর সাথে, হয়তো ফিরে আস্তে চায়, হয়তো সঙ্গী চায়। এসব নিয়েই এই গল্প ক'টি।

50

Buy From

জীবন সৈকতে

Image-empty-state.png

জীবন যেমন---সময়ের হাত ধরে হাঁটতে হাঁটতে কতবার হোঁচট খেতে হয় ।অসংখ্য বাধা বিপত্তি অতিক্রম করে জীবন এগিয়েই চলে, এগিয়ে চলে জীবনের গল্প। সেই জীবন কে ছোঁয়ার চেষ্টায় এই ছোটগল্প গুলি আমার কলমে সৃষ্টি হয়েছে। নিজেদের চারপাশের বাস্তব জীবন---- অনিশ্চয়তা, আশাভঙ্গতা, জটিলতায় সম্পৃত হয়েও সে ঠিক পথ খুঁজে নেয় উত্তরণের।

50

Buy From

bottom of page