ইবুক কি করে কিনবেন
আমাদের ওয়েবসাইটে বইয়ের বিবরণের নিচে কোবো ও গুগল প্লেবুক থেকে কেনার জন্যে লিংক থাকে, ইবুক পড়া ও কেনার জন্যে আপনার মোবাইল/ ট্যাব / কম্পিউটারে এই দুটি App এর একটি থাকতে হবে।
ইবুক কোথা থেকে কিনবেন?
আমাদের ইবুক কোবো এবং গুগল প্লেবুকে পাওয়া যায়!
গুগল প্লেবুক থেকে বই কেনা:
গুগল প্লেবুক পৃথিবীর অন্যতম জনপ্রিয় ইবুক প্লাটফর্ম। প্লেবুক স্টোর থেকে কেনার জন্যে আপনাকে গুগল প্লেবুক app ডাউনলোড করতে হবে, এখান থেকে ডাউনলোড করুন: https://play.google.com/books
এর জন্যে Gmail একাউন্ট থাকা দরকার। তারপর আপনি সরাসরি প্লেবুক app থেকেও বই কিনতে পারবেন।
কোবো থেকে বই কেনা:
কোবো পৃথিবীর অন্যতম জনপ্রিয় ইবুক প্লাটফর্ম। গুগল প্লেবুকের মতনই। আপনি কোবো স্টোর থেকে কিনতে পারেন, কোবো স্টোরের লিংক: https://www.kobo.com/ , এখানে আপনার একাউন্ট না থাকলে আগে বানিয়ে নিন, তারপরে Kobo App ডাউনলোড করে নিন আপনার ট্যাবে বা মোবাইলে, app আপনি প্লেস্টোরে পাবেন । দরকার হলে এই লিংক থেকে আরো সাহায্য পাবেন: https://help.kobo.com/hc/en-us
App ইনস্টল করেছি, এবার ইবুক কিভাবে পাবো?
আমাদের ওয়েবসাইটে গিয়ে পছন্দের বইয়ের গুগল প্লেবুক/ কোবো বাটন এ ক্লিক করুন, এটা আপনাকে সরাসরি App এ নিয়ে যাবে, আপনি সেখান থেকে কিনতে পারবেন!



