top of page
ফ্রি ই-বুক

গোধূলি - প্রথম বর্ষ, দ্বিতীয় সংখ্যা

Image-empty-state.png

গোধূলি - প্রথম বর্ষ, দ্বিতীয় সংখ্যা, সেপ্টেম্বর, ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে প্রকাশিত এই পত্রিকার মূল উদ্দেশ্য একটি সৃজনশীল সাহিত্যভুবন তৈরি করা এবং পাঠকের কাছে বৈচিত্র্যময় বাংলা সাহিত্য পৌঁছে দেওয়া। আমাদের উদ্দেশ্য শুধু লেখা প্রকাশ করা নয়; বরং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসাকে আরও বিস্তৃত করা, নতুন সৃষ্টিশীল কণ্ঠকে সামনে নিয়ে আসা এবং সাহিত্যপ্রেমী মানুষের জন্য একটি সুন্দর পাঠভুবন তৈরি করা।
গোধূলির প্রতিটি সংখ্যায় আমরা চেষ্টা করব বৈচিত্র্যময় সাহিত্যকর্মকে একত্রিত করতে। পরিচিত লেখার পাশাপাশি নতুন লেখকের সৃষ্টিকেও আমরা সমান গুরুত্ব দিতে চাই। কারণ প্রতিটি নতুন কণ্ঠের মধ্যেই লুকিয়ে থাকতে পারে একটি নতুন গল্প, একটি নতুন অনুভব কিংবা একটি নতুন দৃষ্টিভঙ্গি।

এই সংখ্যায় আছে :
সোমনাথ চক্রবর্তী : রূপলাগি (গল্প), তোলা (গল্প)
ঋগ্বেদ চক্রবর্তী : কালাপাহাড়ীর রাত (গল্প), শ্রাবণের মেলা (গল্প)
রসগল্প : একটি সৎ ছেলের গল্প, ব্যথা (কবিতা)
শুভ্রনীল চক্রবর্তী : মা (কবিতা)

Buy From

ভয় - বইরাগ ভৌতিক গল্প সংকলন

Image-empty-state.png

বইরাগ শুরু করেছিল ভূত চতুর্দশী উপলক্ষে ভৌতিক গল্প লেখার প্রতিযোগিতা। গল্প এমন গা ছমছমে, মাথার চুল খাড়া করা হবে যা পড়ে কিনা আমাদের রাতের ঘুম উড়ে যায়।
ভূত চতুর্দশী উপলক্ষ্যে গল্প প্রতিযোগিতায় আমরা বেশ ভালো সাড়া পেলাম। সমস্ত লেখাগুলোকে নিয়ে প্রকাশিত হল বইরাগের ভৌতিক গল্প সংকলনের ই-বুক “ভয়”।

Buy From

পিকনিকে প্রেম

Image-empty-state.png

কবি বলেছেন, শীতকাল কবে আসবে? শীতকাল মানেই গাছের পাতায় শিশির, কুয়াশা মাখানো সকাল, উলের জামাকাপড়, লেপের উষ্ণ আদর, কমলালেবু, নলেন গুড়, মোয়া আর অবশ্যই পিকনিক। একদিন ভোরবেলায় জোগাড়যন্ত্র করে সদলবলে হুশ করে পিকনিকে বেরিয়ে পড়া- বাঙালির জিয়া নস্টাল। এই শেষটি ছাড়া কিন্তু শীতকাল অসম্পূর্ণ।
আর এই বনভোজনে ঘটে গেছে কত দুষ্টু মিষ্টি প্রেমের ঘটনা। হঠাৎ একটু আড়াল খোঁজা। প্রিয়জনকে ভালোবাসার কথা বলা! বা নিরালায় একটু ছোঁয়াচ। এখন এই পিকনিক হতে পারে স্কুল কলেজের তারুণ্যের জয়গানের দিনগুলিতে, কিন্তু হয়তো বা হতেও পারে যৌবনের গাঢ় দিনগুলোতেও, অফিসের কলিগদের সাথে, বা ছোটবেলার বন্ধুদের রিইউনিয়নেও।

Buy From

সব্যসাচী অন্তর্ধান রহস্য ও অন্যান্য

Image-empty-state.png

ছোটবেলার দুই বন্ধু, বড় হয়ে একজন এখন ক্রিপ্টোলজি বিশেষজ্ঞ আরেকজন আই পি এস অফিসার! ঘটনার ঘনঘটা তাদেরকে নিয়ে যায় ভারতেই এমন এক অঞ্চলে যা শহুরে ভারতের দৈনিক চিন্তাভাবনার বাইরেই থেকে যায় সাধারণত! সন্ত্রাসবাদীরা সেখানে পরিকল্পনা করছে বড়সড় কিছু ঘটানোর! লিখেছেন অপর্ণা চৌধুরী!

Buy From

বইরাগ প্রথম বর্ষ পূর্তি সংখ্যা (2) - রহস্য রোমাঞ্চ

Image-empty-state.png

বইরাগ প্রকাশনী তার এক বছর অতিক্রম করে ফেলল। যে শিশু করোনাকালে ভূমিষ্ঠ হয়েছিল, কালের নিয়মে সে আজ এক বছরের। এই সময়ে অসংখ্য লেখকের অকুণ্ঠ স্নেহপরশ পেয়েছে সে। আর পেয়েছে পাঠকদের অফুরন্ত ভালবাসা। তারাই আমাদের প্রাণভোমরা।
বইরাগ পাবলিকেশনের (Boiraag Publication, www.boiraag.in) এক বছর (2021) পূর্তি উপলক্ষে এই ইবুকটি প্রস্তুত করা হলো !

Buy From

বইরাগ প্রথম বর্ষ পূর্তি সংখ্যা- গল্প সংগ্রহ

Image-empty-state.png

বইরাগ প্রকাশনী তার এক বছর অতিক্রম করে ফেলল। যে শিশু করোনাকালে ভূমিষ্ঠ হয়েছিল, কালের নিয়মে সে আজ এক বছরের। এই সময়ে অসংখ্য লেখকের অকুণ্ঠ স্নেহপরশ পেয়েছে সে। আর পেয়েছে পাঠকদের অফুরন্ত ভালবাসা। তারাই আমাদের প্রাণভোমরা।
বইরাগ পাবলিকেশনের (Boiraag Publication, www.boiraag.in) এক বছর (2021) পূর্তি উপলক্ষে এই ইবুকটি প্রস্তুত করা হলো !

Buy From

bottom of page