top of page
বাংলা ই-বই 

মুজতবা সংকলন

মুজতবা সংকলন

সৈয়দ মুজতবা আলী সংকলন, এখানে রয়েছে তাঁর লেখা বিখ্যাত উপন্যাস ও গল্পগুলি ।

99

Buy From

অপ্রাকৃত সমগ্র

অপ্রাকৃত সমগ্র

রয়েছে একচল্লিশটি গল্প : নব-বৃন্দাবন, মেঘমল্লার,তিরোলের বালা, ছেলেধরা, বোমাইবুরুর জঙ্গলে, সোনাকরা যাদুকর, খোলা দরজার ইতিহাস,পথিকের বন্ধু, অভিশাপ, অভিশপ্ত, হাসি, প্রত্নতত্ত্ব,রহস্য, আরক, ছায়াছবি, রঙ্কিনীদেবীর খড়গ, মেডেল, পেয়ালা, ভৌতিক পালঙ্ক, গঙ্গাধরের বিপদ, মশলা-ভূত, কাশী কবিরাজের গল্প, বিরজা হোম ও তার বাধা, মায়া, টান, বউ চণ্ডীর মাঠ, খুঁটি দেবতা, পৈতৃক ভিটা, অশরীরী, বরো বাগদিনী, বাঘের মন্তর, নুটি মন্তর, কবিরাজের বিপদ, মাতু পাগলি - তারানাথ তান্ত্রিকের গল্প, মধুসুন্দরীদেবী - তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প, নাস্তিক, দাতার-স্বর্গ, স্বপ্ন-বাসুদেব, শেষ লেখা, পিদিমের নিচে, উডুম্বর এবং একটি উপন্যাস : দেবযান !

99

Buy From

মহারাণী স্বর্ণময়ী

মহারাণী স্বর্ণময়ী

উনিশ শতকে বাঙ্গালি নারীর জীবন শিক্ষার আলোক থেকে বঞ্চিত ছিল। সেই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর জয়যাত্রা সূচিত করেছেন যে কয়জন বঙ্গনারী তাঁদের মধ্যে মহারাণী স্বর্ণময়ী অন্যতম । তিনি শুধু কাশিমবাজার রাজপরিবারের রাণী ছিলেন না, তিনি ছিলেন তৎকালীন সমাজের রাণী। সংস্কৃতিবান নারী, যে তাঁর সবটুকু দিয়েছেন সমাজ ও শিক্ষার উন্নতিকল্পে। জাতি গঠনে শিক্ষার প্রয়োজন সর্বাগ্রে। সেই লক্ষ্যে তিনি অকৃপণ হাতে ব্যয় করে গেছেন।
তাঁর মহৎ হৃদয়ের মর্মস্পর্শ পেয়ে সবাই কৃতার্থ হয়েছে। অথচ এই মহৎপ্রাণ ইতিহাসের গর্ভে বিলীয়মান। তাঁকে নিয়ে চর্চা প্রায় নেই বললেই চলে। হয়তো নারী বলেই পুরুষতান্ত্রিক সমাজ তাঁকে নিয়ে ভাবিত হয়নি। এই শতাব্দীতে আজ বহরমপুর সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠার পেছনে যাঁর অসামান্য অবদান, তিনি পেছনেই থেকে গিয়েছেন।
রাণী স্বর্ণময়ী দেবীর চর্চার মাধ্যমে নারীরা আজ‌ও নতুন করে উজ্জীবিত হবেন। তাঁর জীবনী চর্চার মাধ্যমে আংশিক ঋণ স্বীকার করা হবে, মানুষ আলোকিত হবেন।
তাই বইরাগ পাবলিকেশন নতুন করে প্রকাশ করল বহু বছর আগে প্রকাশিত বিহারীলাল সরকার বিরচিত "মহারাণী স্বর্ণময়ী "।

50

Buy From

রঙ্গমঞ্চ

রঙ্গমঞ্চ

গিরিশচন্দ্র,বিনোদিনী, অমৃতলাল, শিশির ভাদুড়ি, শম্ভু মিত্র, বাংলার নট-নটীদের পরম্পরা সুদীর্ঘ , রঙ্গমঞ্চ শব্দটার উৎপত্তি ও অনেককালের তবে বর্তমানে তা জুড়ে যায় স্টার, মিনার্ভা ইত্যাদির সাথে যেগুলোর অস্তিত্ব আজ আর হয়তো আর নেই কোথাও ।
এই উপন্যাসে আসলে রঙ্গমঞ্চও একটি চরিত্র , আর আছে নাট্যপ্রেমী শৈলেশ, আছে দেহপোজীবিনী নীহার , শৈলেশের সঙ্গে যার পরিচয় হয় এই রঙ্গমঞ্চের সূত্রেই , আর জীবন নাটক গড়াতে থাকে।
এই উপন্যাসের সময়কাল ও পুরাতন , গিরিশ ঘোষের যুগ শেষ হয়েছে তখন। চলছে শিশির-অহীন্দ্র যুগ। সাধারণ লোকে যেমন ভাবে , এই নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত লোকজনের জীবন কি শুধুমাত্র সুরার গন্ধ আর অবৈধ সম্পর্কের রসায়নে ভরপুর? নাকি এর পেছনে রয়েছে অধ্যবসায়, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমও ? এই উপন্যাসে শৈলেশ নীহারের মাধ্যমে লেখক তুলে ধরতে চেয়েছেন রঙ্গমঞ্চের যবনিকার অন্তরালের ছবি ।

50

Buy From

ইউক্রেন রাশিয়া সংঘর্ষ

ইউক্রেন রাশিয়া সংঘর্ষ

সাধারণত কোনও সমরসাহিত্য রচনা করা হয়ে থাকে যুদ্ধটি সমাপ্ত হয়ে যাওয়ার বহু বছর পর এবং লেখক সেই ঘটনা সম্বন্ধিত গ্রন্থগুলি দেশ ও বিদেশ থেকে সংগ্রহ করার পরেই। অতঃপর তিনি তাঁর সুললিত ভাষায় অনেক সময় নিয়েই গ্রন্থটি রচনা করে থাকেন, স্বাভাবিক ভাবেই সে সমস্ত গ্রন্থ বহু বড় বড় পুরষ্কারও পেয়ে থাকে।তবে আমার এ সামান্য গ্রন্থটি লিপিবদ্ধ করার জন্যে আমি তেমন কোনো সময়ই পাই নি। এটি বরং বলা যায় যে, যুদ্ধের একটি ধারাবিবরণী দেওয়াই হয়েছে,এই গ্রন্থটিতে প্রথম পনেরো মাসের যুদ্ধের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে, ইচ্ছে রয়েছে যে, পরবর্তী পনেরো মাসের যুদ্ধ শেষ হলেই সেই উপাদানের সাহায্য নিয়ে আবার দ্বিতীয় খণ্ডটি প্রকাশ করতে পারা যাবে।
এই লেখার পুরো অংশটাই লেখকের নিজস্ব দৃষ্টি ভঙ্গী। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, ভারত সরকারের পাবলিক ডোমেন ও ইন্টারনেট ঘেঁটে তিনি এটি লিখেছেন। এখানে বইরাগ পাব্লিকেশনের কোনও মতামত নেই।

50

Buy From

কলমের আওয়াজ

কলমের আওয়াজ

কখনও অভয়া, কখনও তিলোত্তমা'দের মতো অসংখ্য কন্যাসম বা কারও ভগিনী সম নারীর অধিকার রক্ষার লড়াইয়ের ঘৃণ্য নৃশংস অত্যাচার করে হত্যার আর্তনাদের স্বর বা ছোট্ট ন দশ বছরের উমার ওপর পাশবিক নির্যাতন করে ধর্ষণ করে হত্যার বিচারের জন্য আজকের কলমটা কষ্টের মাঝে বড়ই জর্জরিত । কিন্তু স্বপ্রভিত । এরা কেউ তো আমাদের রক্তের সাথে সম্পর্ক যুক্ত হতেই পারত । আজ ওদের কারও মত আমাদের পরিবারের নারীরাও আক্রান্ত হতেই পারে আজ নয়তো কাল । তাই আজ কলমের আস্ফলন যেন ভীষণ বাস্তব আগামী প্রজন্মের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্যই । তাই এই মুহূর্তের কয়েকটি সময়ের উপযুক্ত কবিতা নিয়ে আমার এই কাব্য গ্রন্থের কবিতাগুলো যেন আমার আপনার সবারই প্রতিবাদের স্বর হয়ে উঠুক এই কামনা করলাম ।

49

Buy From

কল্পতরুমূলে

কল্পতরুমূলে

বঙ্গদেশের জনমানস প্রাচীনকাল থেকেই মাতৃপূজায় নিবেদিত। ঘোর কৃষ্ণবর্ণা, মুক্তকেশী সেই দিগম্বরা মাতৃকামূর্তি আকার ও প্রকারভেদে গঙ্গারিডি সভ্যতার কাল থেকেই বঙ্গভাষীদের ধমনীতে চিরপ্রোথিত।

তাই বোধকরি ভক্তির আতিশয্য ছেড়ে এই নিবেদিত চর্যাটি সহজেই আবর্তিত হয়েছে মাতৃনামের রসবন্যায়। আর যুগ যুগ ধরে ভাবসম্মিলনের সেই পীযূষ ধারাটি বেয়ে যেমন এসেছেন কৃষ্ণানন্দ আগমবাগীশ, রামপ্রসাদ সেন, রাজা রামকৃষ্ণ, কমলাকান্ত প্রভৃতি ভক্তচূড়ামণিগণ , আবার তেমনই পরবর্তীতে আমরা পেয়েছি রামকৃষ্ণ পরমহংসদেব, বামদেব সহ বহু কালজয়ী দেবকল্প সাধক ও কবিগীতিকারদের পরম আশ্রয়।

তাই সেই অতুল বারিধি থেকে কয়েক গন্ডুষ জল তুলে এনে পরম যোগাদ্যা ও সর্বকারণস্বরূপার চরণে এবারে নিবেদন করলাম অর্বাচীনের মত। চতুর্বর্গ ফলপ্রদায়ীনী মাতৃকা এই নিতান্ত বালখিল্যতায় আশাকরি কূপিতা হবেন না।

50

Buy From

বারো আনা সুদে

বারো আনা সুদে

কবিতার আলোকে মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে ভালোবাসা দিয়ে সবাই সবাইকে আপন করে নেবে, এই আশাতেই লেখা এই গদ্য কাব্য গ্রন্থটি। এই প্রয়াস পাঠক মনে রেখাপাত করবে বলেই আমাদের বিশ্বাস।

49

Buy From

বাটারফ্লাই ইফেক্ট

বাটারফ্লাই ইফেক্ট

এই বইটি মূলত মূলত গডফাদার বইয়ের প্রিকুয়েল। তবে যে কাহিনিটা এখানে শুরু করা হয়েছে তার একটা সমাপ্তি দেয়া হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে!
সবাইকে ‘বাটারফ্লাই ইফেক্ট’ এর জগতে স্বাগতম।

49

Buy From

নির্ঝর এবং অন্যরা

নির্ঝর এবং অন্যরা

মনোরঞ্জন গরাইয়ের নতুন গ্রন্থ

55

Buy From

চাঁদমামা বেতাল সমগ্র -৪

চাঁদমামা বেতাল সমগ্র -৪

চাঁদমামার গল্পগুলি আমাদের ছোটবেলা থেকে শুরু হয়ে বড়বেলাতেও সঙ্গী। এবার সেই গল্পগুলিই পান এক সঙ্গে। প্রকাশ করেছেন ফ্যালকন গ্রুপ , ই-বুক পরিবেশনায় বইরাগ পাবলিকেশন।

175

Buy From

ব্যাবিলনের পাখি

ব্যাবিলনের পাখি

কোলকাতাতে ডিসেম্বরের মাঝামাঝি শীতের সন্ধ্যা একটু তাড়াতাড়িই নামে। পৌনে পাঁচটাতেই অন্ধকার। ফুটপাথ ধরে হেঁটে চলেছে ছেলেটি। বাড়ি ফেরার ট্রেন এখনও অনেক দেরি। রাত্রি সাড়ে দশটায় হাওড়া স্টেশন থেকে কবিগুরু এক্সপ্রেস। হাতে অনেকটা সময়। উদ্দেশ্য বইপাড়া থেকে কিছু বই কেনা।
বই কিনে সে ফিরে চলল তার বাড়ির দিকে। গন্তব্য স্টেশনে লোকজন বিশেষ নেই। নেমেছে আট দশ জন হবে। গ্রাম্য স্টেশন!
তার চোখে পড়লো তরুণীকে, ফেরার পথ ধরতেই ডাক ভেসে এলো তার দিক থেকে। থমকে দাঁড়ালো ছেলেটি।
চলুন যাই ইতিহাসের কুয়াশা কাটিয়ে সসময়ের ভাটার টানে! থিওমোনা ব্যাবিলনের রাজকন্যা। মহারাজ নেবোনিডাস ও পারস্য সাম্রাজ্যের মহারাজ সাইরাসের বাহিনীর যুদ্ধ চলছে ! সাইরাসের সেনাপতি জোপরাসের হাতে পরাজিত হলেন নেবোনিডাস। যুদ্ধবন্দিনী থিওমোনার জীবনে নেমে এলো অন্ধকার।
সময়ের উজানে আর ভাটার এই দুই বিন্দু কি কোনোভাবে মিলে গেল? তা নিয়েই এই উপন্যাসটি।

55

Buy From

Heading 1

bottom of page