top of page
গল্প

জীবন সৈকতে

Image-empty-state.png

জীবন যেমন---সময়ের হাত ধরে হাঁটতে হাঁটতে কতবার হোঁচট খেতে হয় ।অসংখ্য বাধা বিপত্তি অতিক্রম করে জীবন এগিয়েই চলে, এগিয়ে চলে জীবনের গল্প। সেই জীবন কে ছোঁয়ার চেষ্টায় এই ছোটগল্প গুলি আমার কলমে সৃষ্টি হয়েছে। নিজেদের চারপাশের বাস্তব জীবন---- অনিশ্চয়তা, আশাভঙ্গতা, জটিলতায় সম্পৃত হয়েও সে ঠিক পথ খুঁজে নেয় উত্তরণের।

50

Buy From

আশ্বিনের শিউলি চৈত্রের পলাশ

Image-empty-state.png

বনে চলার পথ যে সব ঘটনা ঘটে সেই সব ছোট ছোট ঘটনা নিয়ে লেখা পঞ্চাশের অধিক ছোট ছোট গল্প, জীবন যেরকম কখনো তিক্ত, কখনো কষায় কখনো অম্ল কখনো মধুর, এই গল্পগুলিও তেমন, তবে কিনা জীবন আসলে উপভোগ করারই , এই গল্পগুলিও তাই, উপভোগ করার, পাঠকের মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলবেই এইসব গল্প।

50

Buy From

গল্প নদীর দেশে

Image-empty-state.png

প্রতিটি গল্পেরই পটভূমি ভারতসহ বিভিন্ন দেশ। তবে এগুলি নিছক ‘ভ্রমণকাহিনি’ নয়। কেননা প্রতিটি গল্পেই একেকটি নতুন দেশ , নতুন চরিত্ররা এবং ভ্ৰমণ মিশে গিয়ে বিনির্মাণ করে নব নব জীবনবাস্তবের।

50

Buy From

নারী নক্ষত্র

Image-empty-state.png

নারী জীবনের কথা, তাদের চাওয়া পাওয়া, আর নক্ষত্র-দীপ্তিতে ভাস্বর হয়ে ওঠার গল্প , সেই সব নারী যারা স্বকীয়তাতেও উজ্জ্বল নক্ষত্র, তাদের তেইশটি গল্প।

50

Buy From

পাঁচফোড়ন

Image-empty-state.png

‘পাঁচফোড়ন’ বিভিন্ন স্বাদের তিরিশটি ছোট বড় গল্পের সংকলন। জীবনের ঘটে যাওয়া বা না ঘটা কথা, ঘাত-প্রতিঘাত, রোমাঞ্চ, বেদনা – এই সবই এই লেখার মশলা বা ফোড়ন, যা দুই মলাটের ভেতরে এসে পাঁচফোড়ন। বহমান জীবনে শহরে গ্রামে - এই পৃথিবীর নানা কোণে ঘটে যাচ্ছে কতশত ক্ষুদ্র ঘটনা যা মানুষের জীবনকে পরিবর্তিত করে দিচ্ছে। প্রেম অপ্রেম প্রাপ্তি অপ্রাপ্তি এই সব নিয়েই তো জীবন।

50

Buy From

প্রবাসে দৈবের বশে

Image-empty-state.png

প্রবাসে দৈবের বশে' সাতটি ছোট গল্পের সংকলন। এক প্রবাসী বাঙালী, অনুষ্টুপের সফরনামা। তার জীবন, তার পরিবার, সম্পর্কের ভাঙা গড়া, ভ্রমণ অভিজ্ঞতা, এই সবকিছু নিয়েই লেখা এই ধারাবাহিক।
গল্পের সূত্রপাত অনুষ্টুপের মধ্যবিত্ত পরিবারে। অনুষ্টুপ সাহিত্যিক হতে চেয়েছিল। কিন্তু পরিবার আর সমাজের চাপে সে ইচ্ছায় জলাঞ্জলি দিয়ে ইঞ্জিনিয়ারিং এবং পরে পারিবারিক ইচ্ছায় উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রা করে। নিজের অনিচ্ছায়, স্বজনদের থেকে দূরে পৃথিবীর অন্য প্রান্তে হতাশা গ্রস্ত অনুষ্টুপের ঘুরে দাঁড়ানো এবং সবকিছু আবার নতুন করে, অপ্রত্যাশিত এবং অন্যরকম ভাবে ফিরে পাওয়ারই গল্প 'প্রবাসে দৈবের বশে'।

50

Buy From

বধির নিরবধি

Image-empty-state.png

হঠাৎ করে শুরু হওয়া একটি দিন আসলে দুটি মানুষের জীবন কে কোথায় নিয়ে যেতে পারে? প্রেমের ফাঁদ পাতা এ ভুবনে। লেখকের কলমে ফুটে উঠেছে এক আশ্চর্য স্বাদু কাহিনী , যা পড়লে আপনার ঠোঁটের কোন হাসি ফুটে উঠতে বাধ্য।

50

Buy From

বরাহ-নন্দন ও অন্যান্য গল্প

Image-empty-state.png

গল্পগুলি বহুমাত্রিক , খানিকটা চেনাজানা নাগরিক জীবন থেকে সুদূর মেহেরগড় সভ্যতা বা মহাভারতের পাণ্ডবরা অথবা ব্রহ্মগুপ্ত , লেখকের কলম ধরেছে নানা সময়কাল কে নানান আঙ্গিকে ,কখনো বা এসে গেছেন ও-হেনরি। এই বহুমাত্রিকতাই এই গল্প সংকলটির নির্যাস।

50

Buy From

বালুচরির সূচ

Image-empty-state.png

রয়েছে চারটি গল্প। জীবনপথে চলতে চলতে লেখক যা দেখেন তা উঠে আসে তার কলমের ডগাতে। সেরকমই কিছু গল্পের সংকলন।

50

Buy From

ভয়বৃত্ত

Image-empty-state.png

ভয় কি শুধু ভূতেই? নাহঃ, আরো আছে অনেক ভয়ের জিনিস এই পৃথিবীতে! ভয়বৃত্ত কোনও ভৌতিক গল্প সংকলন নয়। এর বারোটি গল্পের প্রত্যেকটির কেন্দ্রে রয়েছে মানুষের বিভিন্নধরনের ভীতি বা ফোবিয়া। উচ্চতা, মাকড়সা, অন্ধকার, কুকুর বা টিকটিকিকে ভয়।
চরিত্রদের সাথে তাদের ফোবিয়ার যাত্রাপথ নিয়ে গড়ে উঠেছে একেকটি গল্প। কখনও সেই ভয় , আক্রান্তকে নিয়ে যাচ্ছে সাফল্যের দিকে, কখনও সাহসিকতার দিকে কখনও বা মৃত্যুর দিকে। ভীত ব্যক্তি কখনও যেমন ভয়কে উপেক্ষা করছেন তেমনি কোনও কোনও ক্ষেত্রে সেই ভয়ের কাছে হয়ে উঠছেন কৃতজ্ঞ। ভয় পালটে দিচ্ছে জীবন, সিদ্ধান্ত, ভাবধারা।

50

Buy From

মরমিয়া

Image-empty-state.png

মরমিয়া আসলে একটি মুক্তগদ্যে লেখা নিভৃত দিনলিপি, যেখানে প্রকৃতির মোহময়তায় লেখক বিলীন হয়ে যান। এই গ্রন্থে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতি চেতনা আর জীবনানন্দ দাশের সুররিয়ালিজমের সার্থক মেলবন্ধন ঘটিয়েছেন অনুপম ব্যঞ্জনায়। এই বর্ণনার নিজস্ব একটা ভাষা আছে। এই ভাষা কখনো বা ইমন কল্যাণের সুরে বিষাদের বাঁশির মতো হৃদয়স্পর্শী; কখনো বা রাতজাগা কোনো পিউকাঁহা পাখির হাহাকারের মতো মর্মন্তুদ। প্রকৃতির এক অনন্ত সৌন্দর্য ভান্ডার থেকে এভাবেই বিরহ দিনের শব্দ কুড়িয়ে দিনযাপনের মালা গেঁথেছেন লেখক।

50

Buy From

স্বপ্নের সোপান

Image-empty-state.png

স্বপ্নের সোপান’ মনোরঞ্জন গরাই-এর তিনটি গল্প সংকলন “স্বপ্নের সোপান”, “অপরাজিত” ও “সৃষ্টির মিস্ট্রি” থেকে সংকলিত ছোটোগল্পের সমাহার। গল্পগুলো শিশুকিশোরদের ভাল লাগবে। গল্পের কোথাও কোথাও লেখক তাদের বেড়ে ওঠার সময়ে যে মানবিকতা, নৈতিকতাসহ অন্যান্য গুণাবলির প্রয়োজন রয়েছে সেকথাও ছড়িয়ে রয়েছে। আশা করা যায় পাঠক-পাঠিকাদের ভালো লাগবে।

50

Buy From

সুকুমার - গল্প সংকলন

Image-empty-state.png

সুকুমার রায়, শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে "ননসেন্স ছড়া"র প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু, এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা "ননসেন্স" ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়, কেবল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ইত্যাদি কয়েকটি মুষ্টিমেয় ধ্রুপদী সাহিত্যই যাদের সমকক্ষ। মৃত্যুর বহু বছর পরেও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের একজন। এখানে রইলো তাঁর গল্পগুলি।

75

Buy From

তিলোত্তমা ও ২০৮ নম্বর রুম

Image-empty-state.png

ঠিক গল্প নয়, যা কিনা জীবনের নানান অভিজ্ঞতা, বাঁক, ধাক্কা-এবং অনিবার্যভাবে এসবের সাথে মিশে থাকা মনের আবেগিক সম্পর্কের বহিঃপ্রকাশ। আকারে বড় নয়, একদম ছোট্ট- যেন ছোট্ট একটা চাদর, শৈত্যপ্রবাহের দিনে খুব সহজে আঁটসাঁট ভাবে শরীরকে ঢেকে ফেলে, যাকে অবলম্বন করে উষ্ণতার আশ্রয় খুঁজে পাওয়া যায়।
এই ছোট্ট গল্পগুলো লেখার সময় জবুথবু মন নিয়ে সেগুলোর ঠোঁটে ঠোঁট রেখে কথা বলতাম।
আমার বিশ্বাস, এগুলো এখনও সেই উচ্ছ্বাস ধরে রেখেছে। পাঠকের কানে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফেলে গল্পগুলো
এখনও সেসব কথা বলতে পারবে।

65

Buy From

উত্তরাধিকার

Image-empty-state.png

দশটি ছোটগল্পের সমাহার। চিত্রকর যেমন তুলির ছোঁয়াতে ক্যানভাসে জীবনের নানান চিত্র ফুটিয়ে তোলেন, লেখক সেটাই করেছেন শব্দের মাধ্যমে।
তাই এই গল্পগুলি পাঠককে ভাবাবে, ডুবিয়ে দেবে হয়তো কোন এক স্মৃতিতে।

100

Buy From

bottom of page